রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক নুরুল ইসলাম দয়াল (৩৮) নামের এক হাজতির রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার লাশের ময়না তদন্ত শেষে আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়। কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক মোঃ মিজানুর রহমান জানান, শনিবার রাতে দয়াল কারাগারে হঠাত্ অজ্ঞান হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগার সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামের মৃত. ছকির উদ্দিনের পুত্র নুরুল ইসলাম দয়াল একটি মাদক মামলায় গত বছরের ২৮ নভেম্বর রংপুর কেন্দ্রীয় কারাগারে আসে। শনিবার রাতে সে হঠাত্ অজ্ঞান হয়ে পড়ে। পরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
