বটিয়াঘাটায় সেক্টর কমান্ডার্স ফোরামের মানববন্ধন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্য আচরণের প্রতিবাদে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে গত শনিবার বেলা বারোটায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধারা দ্রুত সহকারী কমিশনার ইবাদত হোসেনের বদলি দাবি করেন। মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ক্যাপ্টেন আফজাল হোসেনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সত্যজিত্ জোতদার, মনিরুজ্জামান, জিয়াউর রহমান, আবু দাউদ ফকির প্রমুখ। এসময় তাদের বক্তব্যে উল্লেখ করেন ইবাদত হোসেন মুক্তিযোদ্ধাদের নামে থাকা খাস জমি অবৈধ অর্থের বিনিময়ে অন্যের নিকট বন্দবস্ত দেয়ার পাঁয়তারা করছেন। খুলনা জেলা প্রশাসক জমশের আলী খন্দকারের সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এব্যাপারে তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে দায়িত্ব দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা বলেন, বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। তারা ব্যবস্থা নিবেন।