প্রথম বিভাগ ক্রিকেট

সুপার লিগ নিশ্চিত করেছে আট দল

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
প্রথম বিভাগ ক্রিকেটের সুপার লিগ নিশ্চিত করেছে আটটি দল। এ গ্রুপ থেকে ১৬ পয়েন্ট নিয়ে পারটেক্স স্পোর্টিং ক্লাব, ১০ পয়েন্ট নিয়ে সিটি ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়াচক্র ও বাংলাদেশ বয়েজ। বি গ্রুপ থেকে সুপার লিগ নিশ্চিত করেছে ১৪ পয়েন্ট পাওয়া ইস্কাটন সবুজ সংঘ, তাসিন-হাসিন ক্রীড়াচক্র। ১২ পয়েন্ট পেয়ে সুপার লিগে উঠেছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব এবং ৮ পয়েন্ট পেয়ে নিশ্চিত করেছে ম্যাগনান ক্রিকেটার্স। গতকাল রবিবার প্রথম বিভাগ ক্রিকেটে জয় পেয়েছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাব। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব ৩১ রানে তাসিন-হাসিন ক্রিকেট একাডেমিকে হারায়। সিটি ক্লাব মাঠে ম্যাগনান ক্রিকেটার্সকে ৩৩ রানে হারায় কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে আজাদ স্পোর্টিং ক্লাব ৪২ রানে পরাজিত করে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে।