নারায়ণগঞ্জে আদালত চত্বর থেকে যুবদল সভাপতির গাড়ি চুরি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫২
নারায়ণগঞ্জ জেলা আদাত পাড়া থেকে জেলা যুবদল সভাপতির ব্যবহূত প্রাইভেট কার চুরি হয়েছে। রবিবার দুপুরে তিনি আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে এসে দেখেন যথাস্থানে গাড়িটি নেই। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় মামলার জন্য অভিযোগ দিয়েছেন। জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টায় তিনি তার ব্যবহূত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-১২-৭৮০৮) চড়ে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় যান। সেখানে তিনি একটি কোর্টে হাজিরা দিতে যান। একই সময়ে গাড়ির চালক সগির চা পান করতে অন্যত্র যায়। মাত্র ১৫ মিনিট দুইজনই পার্কিং করা স্থানে এসে দেখেন গাড়িটি সেখানে নেই। ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, অভিযোগ তদন্ত করে মামলা নেয়া হবে।