ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

সভাপতি রাজ্জাক সম্পাদক কামাল

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচন শনিবার ভূঞাপুর প্রেসক্লাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বসম্মতিক্রমে দৈনিক কালের কণ্ঠের ভূঞাপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক সভাপতি, দৈনিক মানবজমিনের ভূঞাপুর প্রতিনিধি মো. কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন (সাপ্তাহিক পূর্বাকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী (দৈনিক আজকালের খবর), কোষাধ্যক্ষ অভিজিত্ ঘোষ (দৈনিক ইত্তেফাক), কার্যকরী সদস্য কাজল আর্য (দৈনিক সমকাল) ও সোহেল তালুকদার (স্টার নিউজবিডি)।