দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের নেতা নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
দেবীগঞ্জ উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বি রাজু গতকাল রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা গেছে, রাজু ঐ দিন দেবীগঞ্জ ভাউলাগঞ্জ থেকে মোটরসাইকেলে ফেরার পথে উপজেলার বটতলী নামক রাস্তায় পাওয়ার টিলারের সাথে ধাক্কা লাগে, এতে রাজু গুরুতর আহত হন, স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।