রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:০০
মোঃ চান মিয়া শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ছোটখারকান্দি গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ চানমিয়া শেখ(৬৫) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..... রাজেউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ছোটখারকান্দি কবরস্থানে দাফন করা হয়েছে।