শোক সংবাদ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:০০
আবু তাহের বাসস কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের মহাসচিব মো. কামাল উদ্দিনের বড় ভাই মো. আবু তাহের (৭০) রবিবার রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। লক্ষ্মীপুরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আবদুল মালেক খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ আলম খান তপু এবং বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার দীপু সারোয়ারের পিতা আলহাজ্ব আবদুল মালেক খান (৭২) শনিবার সিরাজগঞ্জের বড়গোলা পট্টির নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। তাকে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে। কর্মজীবনে তিনি সিরাজগঞ্জ রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক শোক প্রকাশ করেছেন। শহরবানু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবাহান সিকদারের মাতা শহরবানু (১০১) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি চার ছেলে, দুই মেয়ে রেখে যান। তাকে বরিশালের উজিরপুর উপজেলার রামের কাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নূরজাহান বেগম নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এডভোকেট হাবিবুর রহমানের মাতা নূরজাহান বেগম (১০৫) রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি ৪ পুত্র এবং ২ কন্যা রেখে গেছেন। ভাস্কর ধর গুপ্ত নেত্রকোনা উদীচীর সদস্য ভাস্কর ধর গুপ্ত (৪৭) গত বৃহস্পতিবার পরলোক গমন করেন। তিনি এক ছেলে ও দুই কন্যা রেখে গেছেন। খায়রুল আলম একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা খায়রুল আলম বকুল (৫৪) রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে নির্মূল কমিটি শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। হালিমা খাতুন কানাডা প্রবাসী প্রকৌশলী কাজী হাবিবুর রহমান সেলিমের মাতা হালিমা খাতুন (১০৫) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি এক ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আব্দুল মোতালেব চৌধুরী রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নূরুল আলম চৌধুরীর পিতা আব্দুল মোতালেব চৌধুরী (৮৩) শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার মৃত্যুতে রাসেল ক্রীড়াচক্র শোক প্রকাশ করেছে।