রাজধানীর পুরান ঢাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত বিশ্বজিত্ দাসের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বিশ্বজিতের পরিবারকে ১০ লাখ টাকা সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন। খুব শিগগিরই বিশ্বজিতের মা কল্পনা রানী দাসের হাতে ঘোষিত ১০ লাখ টাকা তুলে দেবেন বসুন্ধরা চেয়ারম্যান।
শনিবার সকালে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের নিজস্ব অফিসে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক আমির হোসেন, বাংলা নিউজ টোয়েন্টিফোর. কমের এডিটর-ইন-চিফ আলমগীর হোসেন এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে আহমেদ আকবর সোবহান বিশ্বজিতের পরিবারকে এই আর্থিক সহায়তার ঘোষণা দেন।
গত ৯ ডিসেম্বর বিরোধী দলের রাজপথ অবরোধ কর্মসূচির দিন বিশ্বজিত্ দাস পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) সামনে ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন। —প্রেস বিজ্ঞপ্তি
