বাজার গাইড

মেকআপের খোঁজখবর

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ১৮:৪১
নিজের ত্বকের ধরন এবং বাজেট নির্ধারণ করে তবেই কসমেটিকস কিনুন। তাই জেনে নিন কিছু ব্র্যান্ডের কসমেটিকসের নাম এবং তার দরদাম। ভালো ব্র্যান্ডগুলোর মধ্যে লরিয়েল একটি জনপ্রিয় ব্র্যান্ড। নারীদের পছন্দের তালিকায় এই ব্র্যান্ডটি থাকে। গুণমানের দিক থেকেও এটি বেশ ভালো। লরিয়েল ফাউন্ডেশনে পাওয়া যাবে ৪৫০ টাকা থেকে ১২০০ টাকা, ফেস পাউডার সিঙ্গেল ৩০০-৪৫০ টাকা, ডবল ৮০০-১২০০ টাকা, পেনকেক ৫৫০-১৫০০ টাকা পর্যন্ত। রেভলন ব্র্যান্ডের ফাউন্ডেশনের দাম পড়বে ২৫০-১২০০ টাকা পর্যন্ত। ফেসপাউডার সিঙ্গেল ২৫০-৩০০ টাকা, ডবল ৮০০-১০৫০ টাকা। পেনকেক দাম পড়বে ৪৫০-১৪০০ টাকা। ল্যানবাম ব্র্যান্ডের ফাউন্ডেশন ২৫০-৯০০ টাকা, ফেসপাউডারের দাম পড়বে ২০০-৭৮০ টাকা। নিভিয়া ব্র্যান্ডের ফাউন্ডেশনের দাম পড়বে ২০০-৯০০ টাকা, ফেসপাউডার ২০০-৫০০ টাকা। পেনকেক ৪০০-৬০০ টাকা, ল্যাকমি ব্র্যান্ডের ফাউন্ডেশন দাম পড়বে ১৮০-১১০০ টাকা, ফেসপাউডারের দাম পড়বে ২২০-৪৫০ টাকা। জর্ডানা ফাউন্ডেশনের দাম পড়বে ৪০০-১৬০০ টাকা, ফেসপাউডার ২৫০-৫৭৫ টাকা, পেনকেক ৪০০-৯০০ টাকা। ওলে ব্র্যান্ডের ফাউন্ডেশন পাওয়া যাবে ১৫০-৬০০ টাকার ভিতর, ফেসপাউডারের দাম পড়বে ২৫০-৬৫০ টাকা। ম্যাক্সফ্যাক্টর ব্র্যান্ডের ফাউন্ডেশনের দাম পড়বে ২৫০-১৮০০ টাকা, ফেসপাউডার পাওয়া যাবে ২০০-৮০০ টাকার মধ্যে। এ-তো গেল মুখের মেকআপ সামগ্রী। এর সঙ্গে আরও যুক্ত হয় চোখের সাজ, ঠোঁটের সাজ, ভ্রু এবং ঠোঁটের আউটলাইন সাজ। নারীদের সবারই পছন্দের তালিকায় থাকা খুব পরিচিত কিছু ব্র্যান্ডের লিপস্টিক, আইলাইনার, কাজল রয়েছে। খুব সহজেই যেকোনো মার্কেট থেকে এসব কসমেটিকস সামগ্রী সংগ্রহ করা যায়। পারসনি লিপস্টিকের দাম পড়বে ১৪০ টাকা, জ্যাকলিন ১২০ টাকা, ল্যাকমি ৪০০-৬০০ টাকা, ম্যাভিলন প্লেসল কাজল ৩৫০-৪০০ টাকা, নিওর কাজল ৯০-৩০০ টাকা, মি. অ্যান্ড মিসেস কাজল ১২০-৩০০ টাকা, জর্ডানা কাজল ৬০-২৫০ টাকা, মনিয়ান কাজল ৬০-১৫০ টাকা, ম্যাক্সটাস আইশ্যাডো ৩৫০-১৬০০ টাকা, মিসরোজ আইশ্যাডো ২৫০-১৪৫০ টাকা। ঈদের সাজে নেইলপলিস একটি গুরুত্বপূর্ণ প্রসাধনী। নেইলপলিস পাওয়া যাবে জর্ডানা, ল্যাকমে, মিস্টার অ্যান্ড মিসেস, লরিয়েল কোম্পানির। এগুলো পাওয়া যাবে ১২০ থেকে ৪৫০ টাকায়। এ ছাড়া মার্কেটে আরও অনেক ব্র্যান্ডের সামগ্রী পাওয়া যায়। তবে সস্তা এবং দেখতে আকর্ষণীয় হলেও সে সব পণ্যের গুণাগুণ এবং মানের বিচার করে ব্যবহার করা উচিত। এতে নিজের ত্বকে নিরাপত্তার বিষয় জড়িত। একবার ত্বকের ইনফেকশন হলে তা সেরে উঠতে অনেক সময় এবং টাকা খরচের বিষয়ও রয়েছে। তাই উত্সব শুধু আনন্দের হলেও এর সঙ্গে আমাদের পরবর্তী সময়ের যত্নআত্তির বিষয় নির্ভর। সুতরাং সচেতনতা অবলম্বন করে রূপসজ্জা সামগ্রী ক্রয় করতে হবে।