নতুন ডিশ ওয়াশিং বার
উন্নত ফর্মুলা ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রস্তুতকৃত ওয়ান্ডার ডিশ ওয়াশিং বার বাজারজাত করেছে এসিআই।
ওয়ান্ডার ডিশ ওয়াশিং বার অত্যাধুনিক ফর্মুলায় তৈরি বলে এর ফেনা প্রচুর এবং অল্প ব্যবহারেই স্টিল, প্লাস্টিক, সিরামিক বা কাচের যেকোনো পাত্রের তেল চিটচিটে ভাব বা গাঢ় পোড়া দাগ নিমিষেই পরিষ্কার করে ঝকঝকে হয়ে ওঠে—একদম নতুনের মতো।
ওয়ান্ডার বার পানিতে সহজেই গলে যায় না, ফলে তুলনামূলকভাবে অন্যান্য ওয়াশিং বারের তুলনায় দীর্ঘদিন ব্যবহার করা যায়। ওয়ান্ডার বারে ত্বকের কোনো ক্ষতি করে না এবং ব্যবহারকারীর হাত থাকে কোমল-মসৃণ। পণ্যটি আকর্ষণীয় মূল্যে পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র এবং স্বল্প সময়েই ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে।
ফ্যাশনমেকার
শীত উপলক্ষে ফ্যাশনমেকার তাদের অগনিত ক্রেতাদের প্রতি লক্ষ রেখে যে নতুন পোশাকটি মার্কেটে ছেড়েছে তার নাম ‘রূপ ছায়া’। থ্রি পিসটিতে কাশ্মিরী কটনের উপরে সুতার হাতের কাজ এবং হাতার উপরেও কটন সুতার স্টিচ এবং জারদসির কাজ রয়েছে। ওড়নাতে ব্যবহার হয়েছে সিফন। আর টপেটো কাপড় দিয়ে সালোয়ার তৈরি হয়েছে। এগুলো পাওয়া যাবে ফ্যাশনমেকারের বিভিন্ন আউটলেটে।
মুসলিম কালেকশন
প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন নতুন বছরে এনেছে শীত উপযোগী নতুন ডিজাইনের এক্সক্লুসিভ সুতি শার্ট। নতুন বছরে মুসলিম কালেকশনের সব চেক ও স্ট্রাইপ শার্টই তৈরি করা হয়েছে আরামদায়ক ১০০ ভাগ সুতি কাপড়ে। শর্ট ও লং এসব শার্টের কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা।
