পুষ্টিকর খাবার হিসেবে আমাদের অনেকের খাবারেই হয়তো ডিমের আলাদা একটি স্থান রয়েছে। কিন্তু আপনি কি জানেন, এ যাবতকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশ্বের সবেচেয়ে বড় ডিমটি কোন প্রাণীর কিংবা এর ওজন কতো ছিল? মূলত ১৭ মে ২০০৮ সালে সুইডেনের একটি ফার্মে পাওয়া অস্ট্রিচ পাখির একটি ডিমকেই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ডিম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। কার্স্টিন ও গানার সাহলিন নামের দুই ব্যক্তির মালিকানাধীন একটি ফার্মে পাওয়া অস্ট্রিচ পাখির এই ডিমটির ওজন ছিল ২.৫৮৯ কেজি বা পাঁচ পাউন্ডেরও বেশি।
