১.‘সর্ব কর্মফল ভগবানে অর্পণ কর। কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৭মী (খ) কর্তায় শূন্য
(গ) অপাদানে ৭মী (ঘ) সমপ্রদানে ৭মী
২.চির অশান্তি অথের্ বাগধারা কোনটি?
(ক) হাটে হাঁড়ি ভাঙা (খ) তামার বিষ
(গ) রাবণের চিতা (ঘ) মন না মতি
৩.‘চ’ বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণস্থান অনুযায়ী নাম কী?
(ক) তালব্যবর্ণ (খ) দন্তা বর্ণ
(গ) পশ্চাত্ দন্তমূলীয় বর্ণ
(ঘ) জিহ্বামূলীয় বর্ণ
৪.কোনটি কম্পনজাত ধ্বনি?
(ক) য (খ) র (গ) ড় (ঘ) ব
৫.উষ্ণ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত আছে?
(ক) ষ ্+ ণ (খ) ষ্ + ঞ
(গ) ষ্ + ন (ঘ) ষ্ + ম
৬.কাঁদ্না>কান্না-এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
(ক) বিষমীভবন (খ) স্বরসংগতি
(গ) ধ্বনি বিপর্যয় (ঘ) সমীভবন
৭.কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ?
(ক) বিড়ালাক্ষী (খ) ছায়াতরু
(গ) স্মৃতিসৌধ (ঘ) পলান্ন
৮. নিম্নের কোনটি সংস্কৃত উপসর্গ?
(ক) কুনজর (খ) বিশুদ্ধ
(গ) অযোগ্য (ঘ) আল্পনি
৯.হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে-এ বাক্যে ‘গর’ ‘খাস’ কোন উপসর্গ?
(ক) ফারসি (খ) আরবি
(গ) ফরাসি (ঘ) হিন্দি
১০.হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে? এ বাক্যে ‘হের’ কোন ধাতু?
(ক) বিদেশাগত (খ) অজ্ঞানমূল (গ) সংস্কৃত (ঘ) বাংলা
১১.বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটি গঠিত হয় তার নাম কী?
(ক) কর্মবাচ্যের ধাতু
(খ) প্রয়োজক ধাতু
(গ) নাম ধাতু (ঘ) সংযোগমূলক ধাতু
১২.‘পুস্তিকা’ শব্দে ‘ইকা’ কোন অর্থে যুক্ত হয়েছে?
(ক) বহুবচনে বুঝাতে (খ) বৃহদার্থে
(গ) ক্ষুদ্রার্থে (ঘ) বিশেষ অর্থে
১৩.দেখতে দেখতে আকাশ কাল হয়ে এল. এ বাক্যে কী অর্থে দ্বিরুক্তির প্রয়োগ হয়েছে?
(ক) স্বল্পকালে স্থায়ী বোঝাতে (খ) অনুভূমি বা ভাব বোঝাতে
(গ) ক্রিয়া বিশেষন (ঘ) পৌনঃপুনিকতা বোঝাতে
১৪.সংখ্যাবাচক শব্দ কত প্রকার?
(ক) ৩ প্রকার (খ) ৪ প্রকার
(গ) ২ প্রকার (ঘ) ৫ প্রকার
১৫.সারাটি সকাল তোমার আশায় বসে আছি। এখানে পদাশ্রিত নির্দেশক কোন অর্থে ব্যবহূত হয়েছে?
(ক) অনির্দিষ্টতা (খ) বিশেষ অর্থে
(গ) নির্দিষ্টার্থে (ঘ) নিরর্থকভাবে
১৬.নিম্নের কোনটি পর্তুগিজ শব্দ?
(ক) হরতাল (খ) পাউরুটি
(গ) ভুবন (ঘ) রেস্তোরা
১৭.কোন পদ গঠনে ‘অন্ত’ প্রত্যয় যুক্ত হয়?
(ক) ক্রিয়াবাচক বিশেষ্য (খ) বিশেষ্য ও বিশেষণ গঠনে
(গ) বিশেষ্য গঠনে (ঘ) বিশেষণ গঠনে
১৮.পদগুলো প্রধানত কত প্রকার?
(ক) ২ প্রকার (খ) ৪ প্রকার
(গ) ৫ প্রকার (ঘ) ৩ প্রকার
১৯.আপন ভাল সবাই চায়। এ বাক্যে ‘ভাল’ কোন পদ?
(ক) বিশেষণ (খ) ক্রিয়া বিশেষণ
(গ) বিশেষ্য (ঘ) নাম বিশেষণ
২০.হাত+আ=হাতা, এখানে ‘আ’ প্রত্যয় কোন অর্থে যুক্ত হয়েছে?
(ক) সদৃশ অর্থে (খ) বৃহদার্থে
(গ) অবজ্ঞার্থে (ঘ) ক্রিয়াবচক বিষেশ্য গঠনে
২১.কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
(ক) কবির বই পড়ছে
(খ) প্রভাতে সূর্য উঠে
(গ) বেশ এক ঘুম ঘুমিয়েছি (ঘ) ইনি আমার ভাই
২২.কোন বাক্যটি সাপেক্ষ ভাব-প্রকাশ করছে?
(ক) আপনারা আসবেন
(খ) মন দিয়ে পড় (গ) ছাতাটা দিন (ঘ) ভাল করে পড়লে সফল হবে
২৩.যে ভবিষ্যত্ না ভেবেই কাজ করে তাকে এককথায় বলে-
(ক) সর্বংসহা (খ) অপরিনামদর্শী
(গ) অবিমৃশ্যকারী (ঘ) নিরূপায়
২৪.অনুসর্গ সাধারণত কোথায় বসে?
(ক) শব্দের মধ্যে (খ) শব্দের পরে
(গ) শব্দের পূর্বে (ঘ) বাক্যের শেষে
২৫.শরতের পর আসে বসন্ত। এখানে ‘পর’ অনুসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
(ক) বিরতি (খ) দীর্ঘ বিরতি
(গ) অল্প বিরতি (ঘ) নৈকট্য
২৬.কোনটি ‘পর্বত’ শব্দের সমার্থক নয়?
(ক) অচল (খ) গিরি
(গ) পাহাড় (ঘ) মেদিনী
২৭.কোন বাচ্যে কর্ম থাকেনা এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়?
(ক) ভাববাচ্যে (খ) কর্মবাচ্যে
(গ) কর্তৃবাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে
২৮.কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন যতিচিহ্নটি বসে?
(ক) দাঁড়ি (খ) কোলন
(গ) সেমিকোলন (ঘ) ড্যাস
২৯.প্রকৃতি কী সুন্দর সাজেই না সেজেছে- এটি কী ধরনের বাক্য?
(ক) বিবৃতিমূলক (খ) প্রশ্নসূচক
(গ) বিষ্ময়সূচক (ঘ) ইচ্ছাসূচক
৩০.পুনরায় এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) পুনঃ+আয় (খ) পুনো+রায়
(গ) পুনঃ+রায় (ঘ) পুঃ+আয়
উত্তরমালা:০১. ঘ) , ০২. গ), ০৩. ক), ০৪. খ) ,০৫. ক), ০৬. ঘ), ০৭. ক), ০৮. খ) ০৯. খ), ১০. খ), ১১. গ ), ১২. গ), ১৩. ক), ১৪. খ), ১৫. ঘ), ১৬.খ), ১৭. ঘ), ১৮. ক), ১৯. গ), ২০. ক), ২১. গ), ২২. ঘ), ২৩. গ), ২৪. খ), ২৫. খ), ২৬. ঘ), ২৭. ক), ২৮. গ), ২৯. গ), ৩০. ক),
