প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও লজ্জায় ডুবতে হল নিউজিল্যান্ডকে। গতকাল পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিনে তাদের এক ইনিংস ও ১৯৩ রানে সফরকারীদের হারায় প্রোটিয়ারা। এর আগে প্রথম টেস্টেও যাচ্ছেতাইভাবে পরাজয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলো ব্ল্যাকক্যাটরা। পরাজয়টা আগের দিনই নির্ধারিত হয়ে গিয়েছিল। গতকাল ছিল তাই আনুষ্ঠানিকতা। তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল চার উইকেটে ১৫৭ রানে। চতুর্থ দিনে তাই আর খুব বেশি এগোতে পারেনি নিউজিল্যান্ড। গতকাল আর মাত্র ১৯ ওভার চার বল ব্যাট করেই বাকি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। প্রথম ইনিংসে ১২১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২১১। এই সিরিজে ব্যাটিংটা ভালোই ভোগাচ্ছে তাদের।
