মে ধা বী মু খ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
তাসফিয়া মাহজাবিন অপূর্বা জেএসসি সমাপনী পরীক্ষায় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাসফিয়া মাহজাবিন অপূর্বা জিপিএ ৫ পেয়েছে। সে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এস এস মাহবুব মোরশেদ ও নোয়াখালী পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জাওহার মুসান্না জাওহার মুসান্না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঢাকা রেসিডেন-সিয়াল মডেল কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে দৈনিক ইনকিলাবের মফস্বল সম্পাদক জামান সৈয়দী ও সেফ ডে-কেয়ার হোমের পরিচালক মমতা জামানের ছেলে। মিনহাজুর রহমান অনিম কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন পিএসসি সমাপনী পরীক্ষায় নোয়াখালী জিলা স্কুল থেকে মিনহাজুর রহমান অনিম জিপিএ ৫ পেয়েছে। সে একুশে টিভি’র নোয়াখালী প্রতিনিধি জাহিদুর রহমান শামীম ও রুমানা আফরোজ এর কনিষ্ঠ পুত্র। সায়েমা আক্তার এনি সায়েমা আক্তার এনি ছাতকের ধারন উইলস ফ্লাওয়ার্স কিন্ডার গার্টেন থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে আলমাছ আলী ও ফিরোজা আক্তার শিরিনের কন্যা।