দীর্ঘ ৯ বছর পর উত্সব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ফিরোজ মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ সফিউল্লাহ মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মাহবুবল বারী চৌধুরী মন্টু প্রমুখ। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন। জোটের মাধ্যমে হাজী মো. সফিউল্ল¬াহ মিয়া সভাপতি এবং মো. হানিফ মুন্সি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
