হজরত সৈয়দ শাহ্ মোস্তফা বোগদাদী শের ছওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহী (রহঃ)’র ওফাত দিবস গত রবিবার ৬৭২তম ২ দিনব্যাপী ওরস মোবারক শুরু হয়, এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সওয়াব রেসানী এবং মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। মৌলভীবাজার হজরত সৈয়দ শাহ্ মোস্তফা সড়কে দরগাহ্ প্রাঙ্গণে বিভিন্ন পসরা সাজিয়ে মেলা বসেছে।
