দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে মোঃ হাবিবুর রহমান দুলাল সভাপতি ও প্রশান্ত কুমার চৌহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৩ জানুয়ারি রবিবার সেচিক চিনিকল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সেচিক ডিজিএম-উত্পাদন এসবি ইউসুফ সন্ধ্যায় শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী ১৭টি পদের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। যুগ্ম-সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র রায়-৪৯৫ দপ্তর সম্পাদক মাহাবুব রাব্বানী সরকার সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন-তোফা কোষাধ্যক্ষ খোকন চন্দ্র সরকার কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১ জনসহ সর্বমোট ১০ জন নির্বাচিত হন। এরা হলেন অবায়দুর রহমান, মোঃ রফিকুল ইসলাম রবি, মোজাহারুল ইসলাম, মোঃ জামাল, মোঃ মহসিন আলী, মোঃ আইয়ুব আলী, মোঃ সফিউর রহমান, মোঃ লাইছুর রহমান, মোঃ সোলেমান আলী ও রতন চন্দ্র সরকার বুধু।
