মীর্জাগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
মীর্জাগঞ্জ উপজেলার মাধবখালী এবং মীর্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত রবিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজী মোখলেসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে মাধবখালী ইউনিয়নে কাজী মো. মিজানুর রহমান লাভলু সভাপতি ও মো. আব্দুল হালিম মোল্লা সাধারণ সম্পাদক এবং মীর্জাগঞ্জ ইউনিয়নে মোঃ হাবিবুর রহমান খান সভাপতি ও মোঃ আব্দুস সাত্তার হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।