ভালুকায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতা-কর্মীর মুক্তির দাবিতে গতকাল সোমবার ভালুকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ভালুকা ডিগ্রী কলেজ ছাত্রদল। শেষে এক প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে ভালুকা ডিগ্রী কলেজ ছাত্রদল। পরে পুরাতন বাজার ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে ভালুকা ডিগ্রী কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন এসএম সাইফুল ইসলাম, লিটন মিয়া, নাজমুল হক হিরন, আহসান শেখ, সিদ্দিকুর রহমান, সোহাগ পাঠান ও আমিনুল।