মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার রাতে সম্পন্ন হয়। নির্বাচনে শাজাহান খান এমপি সভাপতি ও খন্দকার খায়রুল হাসান নিটুল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কার্যকরি সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান চুন্নু, কোষাধ্যক্ষ পদে আব্দুল করিম তালুকদার ও সড়ক বিষয়ক সম্পাদক পদে আবুল কালাম হাওলাদার নির্বাচিত হন।
