শোক সংবাদ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:০৫
আব্দুল মোতালেব চৌধুরী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর চৌধুরী বাড়ির আব্দুল মোতালেব চৌধুরী (৮২) রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজিউন)। ইস্কাটন গার্ডেনস্থ নূরুল আলম চৌধুরীর বাসভবনে মরহুমের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন ও সোমবার বাদ মাগরিব কুলখানি অনুষ্ঠিত হয়। তিনি তিন পুত্র, দুই কন্যা বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। লুত্ফুন নাহার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক সভাপতি ও এনটিভির বিশেষ প্রতিনিধি ফখরুল আলম কাঞ্চনের মাতা লুত্ফুন নাহার (৮০) সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি.... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লালমাটিয়া সি ব্লক জামে মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর কালসি কবরস্থানে তাকে দাফন করা হয়। মুজিবুর রহমান খান বিশিষ্ট আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুনের পিতা অ্যাডভোকেট মুজিবুর রহমান খান (৮৮) গত ১০ জানুয়ারি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি আইন ও বিচার ব্যবস্থা নিয়ে প্রচুর প্রবন্ধ লিখেছেন। এ পর্যন্ত তার পাঁটি কবিতার বই প্রকাশিত হয়েছে। মৃত্যুকালে তিনি সাত পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। শেফিনা বেগম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অধিশাখা-১-এর উপ-সচিব শেফিনা বেগম সোমবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকায় অনুষ্ঠেয় ৮৮তম উচ্চতর প্রশাসন ও উন্নয়ন (এসিএডি) কোর্সে প্রশিক্ষণরত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী এবং দুই পুত্র সন্তান রেখে গেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং আজ মঙ্গলবার বাদ আসর তার নামাজে জানাজার পর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সৈয়দ মোর্শেদ কামাল বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোর্শেদ কামাল সোমবার ঢাকা পিজি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। দীর্ঘদিন যাবত্ তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।