শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে নরপশু জেলে যায়। জেল থেকে ফিরে সে আবার সেই শিশুকেই ধর্ষণের পর হত্যা করে। আমরা শিশুটিকে বাঁচাতে পারলাম না। আমরা এমন ঘটনা আর দেখতে চাই না। সমাজে নারী, শিশুর এহেন মৃত্যু আজ সমগ্র মানবজাতির জন্য লজ্জাকর ঘটনা। এই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
মানববন্ধনে গণফোরামের পক্ষে সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু, নারী সদস্য ফরিদা ইয়াসমিন, প্রকৌশলী শ্রাবনী মোস্তফা, জাহানারা বেগম, বিকল্পধারার পক্ষে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট শাহ আহমেদ বাদল, কোষাধ্যক্ষ আজিজ আখন্দসহ অন্য নেতারাও বক্তব্য রাখেন।
