কবিতা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:১৬
নতুন পথ রানা জামান পথের বাঁকে খুঁজতে হবে সবার নতুন পথ কোনো বাঁধা মানবো নাকো থাকবে না সেই রথ। নতুন পথে সুপ্ত থাকে অনেক অনেক আশা একটি সাগর পেতে হলে জমায় ভালোবাসা। কালো পর্দা দেখে কিন্তু আর পেয়ো না ভয় নিবিড় ধ্যানে পাথর উল্টে বিশ্ব করবো জয়। তখন মুঠোয় আসবে চলে লক্ষ্যটা ভাই পুরো উদ্যোগহীন হলে কিন্তু শুরুতেই বুড়ো। আঁকতে পারি মুহম্মদ আবদুল আলিম সদস্য নম্বর: ৯৭৭ আঁকতে পারি দেশের ছবি সবুজ শ্যামল মাঠ আঁকতে পারি সাগর নদী নৌকাবাঁধা ঘাট। আঁকতে পারি পাখির বাসা ছোট্ট দোয়েল ছানা আঁকতে পারি অসীম আকাশ কেউ করে না মানা। আঁকতে পারি রোদের দুপুর দালান বাড়ির ছাদ আঁকতে পারি জোছনা রাতি রূপোর মতো চাঁদ। আঁকতে পারি দেশের ছবি ছবির মতো দেশ। আঁকতে পারি মায়ের হাসি সবুজ পরিবেশ। শিশিরের দিন সাফিনা আক্তার শিশিরে পাকা ধান মাঠেতে দোল খায় কৃষকের আনন্দ— খুশিতে গান গায়। শীত শীত আকাশে বরফের হইচই— বাগানে রাতভর জোনাক নাচে ওই। শীত নামে দুর্বায় শিশির কণা ঝরে— ফুল ফুটে গাদা বেলি আর টুপটাপ পড়ে। দেশতো আমার চিত্তরঞ্জন সাহা চিতু দেশতো আমার মায়ের মত দেশতো আমার ধাম, দেশতো আমার উদাস করা মিষ্টি ফুলের গ্রাম। দেশতো আমার ভর দুপুরে রাখাল ছেলের বাঁশি, দেশতো আমার আকাশ জুড়ে মুক্ত তারার হাসি দেশতো আমার নদীর বুকে দুষ্টু ছেলের খেলা, দেশতো আমার বোশেখ মাসে নববর্ষের মেলা। দেশতো আমার লাল সবুজের মানচিত্রে গড়া, দেশতো আমার ছোট্ট শিশুর অ-আ-ক-খ পড়া।