জোকস

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ১৯:২৮
++ বিখ্যাত লেখক মার্ক টোয়েন একবার ছোটখাটো এক শহরে বক্তৃতা দিতে গেছেন। কিন্তু সরাসরি অনুষ্ঠানস্থলে যাওয়ার আগে তিনি গিয়ে ঢুকলেন স্থানীয় এক সেলুনে। কথায় কথায় সেলুনের এক নাপিতের সাথে তার বেশ আলাপও জমে উঠল। তা আলোচনার এক পর্যায়ে এটিই এ শহরে তার প্রথম সফর শুনে নাপিত তাকে বললেন, ‘আপনি খুব ভালো শহরে এসেছেন। আজ এখানে মার্ক টোয়েনের বক্তৃতা হবে। আপনি নিশ্চয়ই তার কথা শুনেই টিকেট কেটে তা দেখতে এসেছেন?’ উত্তরে মার্ক টোয়েন জানালেন তিনি টিকেট কাটেননি। তবে আজ যে এখানে মার্ক টোয়েনের বক্তৃতা হবে তা তিনি জানেন এবং সে সময় তিনি অনুষ্ঠানস্থলেও যাবেন। এটা শুনে নাপিত বললেন, ‘তাহলে তো আপনার খুব কষ্ট হবে। সব টিকেট বিক্রি হয়ে গেছে। তাই আপনাকে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়েই বক্তৃতা শুনতে হবে।’ উত্তরে মার্ক টোয়েনও তাকে চিনতে না পারা নাপিতকে রসিকতা করে জবাব দিলেন, ‘আমার কপালটাই এমন যে এই ভদ্রলোকের বক্তৃতা আমাকে সব সময় দাঁড়িয়েই শুনতে হয়। ++ এক পার্টিতে খ্যাতনামা পদার্থবিজ্ঞানী আইনস্টাইনকে চিনতে না পেরে এক তরুণী তাকে জিজ্ঞাসা করল, ‘আপনি কী করেন’। উত্তরে আইনস্টাইন বললেন, ‘আমি পদার্থবিজ্ঞানের ছাত্র।’ তরুণী অবাক হয়ে বলল, ‘সে কী আপনি এখনো ছাত্র? অথচ আমি গত বছরই পাস করে ফেলেছি!’ ++ ব্যাকরণ ক্লাস চলছে— শিক্ষক :‘আমি আগামীকাল বাড়িতে গিয়েছিলাম’। এই বাক্যটি কি সঠিক? ছাত্র :না স্যার, এটা ভুল। শিক্ষক :কেন এটা ভুল বলোতো? ছাত্র :কেন আবার? আগামীকাল তো আমাদের পরীক্ষা। আর আমাদের পরীক্ষা ফেলে আপনি নিশ্চয়ই বাড়িতে যাবেন না! তাই বাক্যটা ভুল!