৪কে টিভির জয়জয়কার ছিল এবারে সিইএস প্রদর্শনীতে। অন্যদের মতো স্যামসাংও একাধিক মডেলের ৪কে টিভি প্রদর্শন করেছে এই আয়োজনে। ছবিতে স্যামসাংয়ের টিম ব্যাক্সটার নতুন ওএলইডি ৪কে টিভি প্রদর্শন করছেন।
ছবির লোকটির চোখে যে বিশেষ চশমাটি দেখা যাচ্ছে, সেটি তৈরি করেছে লিকুইড ইমেজ। এতে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা এবং সাথে রয়েছে ওয়াই-ফাই। জিপিএস সমর্থিত চশমাটি স্মার্টফোন দ্বারা নিয়ন্ত্রণযোগ্য।
র্যাগে সংগীতের কিংবদন্তী বব মার্লের ছেলে রোহান মার্লে সিইএস-এ উপস্থিত হয়েছিলেন তার ওয়ান ফাউন্ডেশনের তৈরি স্পিকার নিয়। রোহান মার্লের হাতের স্পিকারটির মূল্য ৭৯৯ ডলার।
ছবিতে যে ব্রাশগুলো প্রদর্শিত হতে দেখা যাচ্ছে সেগুলো সাধারণ ব্রাশ নয়। এদের কোনোটি গান শোনাতে পারে, কোনোটি নাচতেও পারে। ব্রাশবাডির তৈরি ব্রাশগুলোর মধ্যে গ্যাংনামখ্যাত ‘সাই’ মডেলও রয়েছে।
ছবিতে যা দেখা যাচ্ছে, তা মূলত ট্যাবলেট পিসি’র টাচস্ক্রিন। আকারটা অবাক হওয়ার মতোই—৮৪ ইঞ্চি! ৩এম-এর তৈরি এই স্ক্রিন ৪০টি পর্যন্ত টাচ কমান্ড গ্রহণ করতে সক্ষম।
