যমুনা অয়েল কোম্পানীর ৩৭তম এজিএম অনুষ্ঠিত

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২০:২২
যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ৩৭তম বার্ষিক সভা সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের। আরো উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আলাউদ্দিন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. সেফাউল আলম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মমতাজ-আলা-শাকুর আহমেদ প্রমুখ। সভায় ২০১১-১২ অর্থ বছরের আয়কর পরবর্তী নীট মুনাফা ২০৭ দশমিক ৫১ কোটি টাকা অর্জিত হয় মর্মে ঘোষণা করা হয় এবং ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩০ শতাংশ হারে স্টক ডিভিডেন্ট অনুমোদন করা হয়। উক্ত অর্থ বত্সরে কোম্পানী আয়কর, মূসক ও অন্যান্য খাতে ৬১ দশমিক ১০ কোটি টাকা সরকারি কোষাগারে প্রদান করেছে মর্মে সভায় জানানো হয়।