ভারতের হলদিরামের পণ্য এখন ঢাকায়

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২০:২৩
ভারতের হলদিরামের প্যাকেটজাত খাদ্যপণ্য এখন থেকে ঢাকায় পাওয়া যাবে। এ লক্ষ্যে গতকাল ঢাকার বনানীতে স্বদেশ বিজনেস লাইন লি.-এর স্প্রন ডিসটিবিউটরসের একটি শোরুম উদ্বোধন করা হয়েছে। এ সময় জানানো হয়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দুবাই-এর পর বাংলাদেশেও হলদিরাম তাদের বিভিন্ন ধরনের খাদ্যপণ্য যেমন রসগোল্লা, সমুসা, চানাচুর, ভুজিয়া, গোলাপ জাম, সন পাপড়িসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বাজারজাত করেছে। —প্রেস বিজ্ঞপ্তি