ঠাকুরগাঁওয়ে পলিথিনে ঢাকা বীজতলা জনপ্রিয়

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৫
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে ঠাকুরগাঁওয়ে বেশিরভাগ ইরি-বোরোর বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে কৃষকেরা এখন পলিথিন ঢাকা দিয়ে বীজতলা তৈরি করছে। কম সময়ে স্বাস্থ্যবান ও ভালো বীজ পাওয়ায় ইতোমধ্যে এ পদ্ধতিটি চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষি সম্প্রাসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় চলতি মওসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৮০২ হেক্টর জমিতে। গত মওসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৭ হাজার ৫৫৪ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছিল ৭০ হাজার ৪৫০ হেক্টর জমিতে। ডিসেম্বর মাসের প্রথম থেকে কৃষক বাড়ির পার্শ্বে খাল-বিল-ডোবা ও নদীর ধারে বীজতলা তৈরি করে থাকে। কিন্তু প্রতি বছর ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে অনেক বীজতলা নষ্ট হয়ে যায়। ফলে কৃষক পড়ে বেকায়দায়। তখন বাইরে থেকে বীজ সংগ্রহ করতে হয়। এ অবস্থায় পলিথিন ঢাকা দিয়ে উঁচু জমিতে বীজতলা তৈরির পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ। ইতোমধ্যে এ জেলায় যেসব বীজতলা তৈরি করা হয়েছে তার অর্ধেকই পলিথিন দিয়ে ঢাকা। বীজ গজার পর রোদ্রোজ্জ্বল দিনে পলিথিনের ঢাকনা তুলে ফেলতে হয়