ছাতকে শ্রমিক লীগের প্রতিবাদ সভা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৬
ছাতক সিমেন্ট কারখানা শ্রমিকলীগের উদ্যোগে বিদায়ী এমডির বিরুদ্ধে এক প্রতিবাদ সভা রবিবার কারখানাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিমেন্ট কারখানা শাখার শ্রমিকলীগের সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা এনামুল হক, কুমারেশ চন্দ্র, খলিলুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত ছাতক সিমেন্ট কারখানার এমডি আলী আক্কাছকে গত ১০ জানুয়ারি স্ট্যান্ড রিলিজ করা হলেও অদ্যাবদি আলী আক্কাছ কারখানায় অবস্থান করে বিভিন্ন ফাইলপত্রে স্বাক্ষর করে যাচ্ছেন।