দামুড়হুদায় ট্রেন থেকে চাল ডাকাতি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৭
ঈশ্বরদী থেকে খুলনাগামী সরকারি চালভর্তি মালবাহী চলন্ত ট্রেনে দামুড়হুদার দর্শনা জংসন কেবিনের কাছে দুর্বৃত্তরা হানা দিয়ে লুট করেছে সরকারি চাল। পরে পৃথক ৩টি স্থান থেকে দর্শনা পুলিশ উদ্ধার করেছে ৩৩ বস্তা চাল। জানা গেছে, ১৬ ডাউন মালবাহী ট্রেন গত রবিবার সন্ধ্যার পর ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি রাত দেড়টার দিকে দর্শনা জংসন কেবিন নামক স্থানে পৌঁছলে একদল দুর্বৃত্ত হানা দিয়ে চলন্ত ট্রেন থেকে চাল লুট করে। পুলিশ সংবাদ পেয়ে দর্শনার বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। এক পর্যায়ে সোমবার রাতে পুলিশ দর্শনার বিভিন্ন স্থান থেকে ৩৩ বস্তা চাল উদ্ধার করেছে। এবিষয়ে জিআরপি পোড়াদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, ঘটনাটি তদন্ত চলছে।