নান্দাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২১
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের আমুদাবাদ গ্রাম থেকে শাহ্ আলম (৩২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ফেরারি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাবা মফিজউদ্দিন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন আইনে শাহ্ আলমকে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা দেন বিজ্ঞ আদালত। ২০০৩ সালে একটি শিশু অপহরণের অভিযোগে শাহ্ আলমকে অভিযুক্ত করে ডেমরা থানায় মামলা হয়।