কালকিনিতে শ্বাসরোধে ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২২
কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকায় খোকন শরীফ (৩৮) নামের এক ব্যবসায়ীকে রবিবার রাতে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামারপোল গ্রামের জালাল শরীফের ছেলে মোল্লারহাট বাজারের মুদি ব্যবসায়ী খোকন শরীফ রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে ইরি ব্লকের ড্রেনের মধ্যে ফেলে রাখে । সকালে লাশ দেখে কালকিনি থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।