ধামরাই বিএনপির নয়া কমিটিকে অভিনন্দন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২৩
সম্প্রতি গঠিত ধামরাই থানা বিএনপির নয়া কমিটিকে ধামরাইবাসী স্বতঃস্ফূূর্ত অভিনন্দন জানিয়েছে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজউদ্দিন এ নয়া থানা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। নবগঠিত ধামরাই থানা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিনের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন জানালেন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল জলিল ও তার অনুসারীরা। গত ১৫ জানুয়ারি ধামরাই থানা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শত শত নেতাকর্মী সমর্থক ও সুধীজনের এক বিশাল সমাবেশে এ অভিনন্দন জানানো হয়।