গতকাল সোমবার কসবা পুরাতন বাজারে মেসার্স আল আমিন এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত পেডরোলো পাম্পের ২ দিন ব্যাপী কৃষি উত্সব সম্পন্ন হয়েছে।
গত রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে মেসার্স আল আমিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি উত্সব উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুরজিত চন্দ্র দত্ত। বিশেষ অতিথি ছিলেন পেডরোলো পাম্পের মার্কেটিং ম্যানেজার মো. আবদুল কাইয়ুম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জোনাল ম্যানেজার মো. আইনুল ইসলাম, সিনিয়র ইঞ্জিনিয়ার মো. ইরফানুল হক ও সাংবাদিক নেপাল চন্দ্র সাহা।
অনুষ্ঠানে শতাধিক উপকারভোগীর বিকল ও নষ্ট পাম্প বিনামূল্যে মেরামত করা হয়। এ সময় বিপুলসংখ্যক কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
