বিশ্বনাথ ডিগ্রি কলেজে ছাত্রলীগের নয়া কমিটি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২৩
সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি শনিবার কলেজ ক্যাম্পাসে গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী। উপজেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা সম্পাদক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আবু হেনা মোহাম্মদ ফিরুজ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয় প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে শেখ সালাহউদ্দিনকে সভাপতি, আবিদুর রহমান আবিদকে সাধারণ সম্পাদক ও কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন:সিনিয়র সহ-সভাপতি অপূর্ব দাশ, সহ-সভাপতি জামাল আহমদ, আফজাল খান, শিপন আহমদ, শিপন আহমদ পাওয়ার, রাহেল আহমদ, জুনেদ আহমদ, সাহেল আহমদ, নিজাম খান নাজমুল, সহ-সাধারণ সম্পাদক সালমান আহমদ, বদরুল ইসলাম দিপু, রাজন আহমদ, কিবরিয়া মিয়া, রুবেল মিয়া, নজরুল ইসলাম সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্ল¬াহ আল-মামুন, ফাহিম আহমদ, আনিছুর রহমান আনাস, রাবেল আহমদ, জাহাঙ্গীর আলম, লিকছন আহমদ, টিটু দাশ, দপ্তর সম্পাদক আজহার আহমদ।