নোয়াখালীতে শিশু ধর্ষণ ও হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২৪
রাজবাড়িতে শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং ধর্ষক রইচ শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা নোয়াখালী প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়। উল্লেখ্য, গত রবিবার রাজবাড়ি সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্রীকে (৫) ধর্ষণের পর রইচ শেখ হত্যা করে । এর আগে ধর্ষণের চেষ্টার অভিযোগে সে ১৫ জুন গ্রেফতার হয়। আদালত থেকে জামিনে বের হয়ে সে এ ঘটনা করে।