পাকুন্দিয়ায় সর্দারসহ পাঁচ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:২৪
পাকুন্দিয়া থানা পুলিশ সোমবার রাতে উপজেলার সালুয়াদী বাজার সংলগ্ন রাস্তা থেকে দেশীয় তৈরি ১টি পাইপগান, ৩ রাউন্ড গুলি ও ৪টি ছুরাসহ ডাকাত সরদার রফিক মিয়া (৪০) ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছে জুয়েল মিয়া (৩৭), চাঁন মিয়া (২৭), আমিন মিয়া (২৭), জাকির মিয়া (২২) ও হেলাল উদ্দিন (২২)। সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (ইনচার্জ) হাম্মাদ হোসেনের নেতৃত্বে ১৭ জন পুলিশ সদস্য সাটিয়াদী বাজার সংলগ্ন রাস্তায় ওতপেতে থাকে। ঘটনার সময় ডাকাতির উদ্দেশ্যে একটি টমটমে করে যাওয়ার পথে ডাকাতদের গ্রেপ্তার করে। এ ঘটনায় থানার এসআই জয়নাল আবেদিন বাদি হয়ে সোমবার রাতেই অস্ত্র আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।