সোমবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বকেরগাছি গ্রামে নিলুফার ইয়াসমিন নামে এক মা ফুয়াদ হাসান নামে তার ১৮ মাস বয়সের শিশু পুত্রকে জবাই করেছে। নিহত শিশুটির বাবার নাম রমজান আলি। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান জানান, শিশুটি ভাত খাচ্ছিল না। এতে মা রাগান্বিত হয়ে হাতের কাছে থাকা বটি দিয়ে তাকে হত্যা করে। তারপর কান্নাকাটি শুরু করে। বাড়ির অন্যরা এ দৃশ্য দেখে হতবিহ্বল হয়ে যায়। মাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
