মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০৪
আব্দুর রহমান ঢালী বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ভারুয়া গ্রামের সমাজ সেবক আব্দুর রহমান ঢালীর আজ ১৬ জানুয়ারি দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মোঃ ফজলুল হক আজ ১৬ জানুয়ারি স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক, সাবেক সংসদ সদস্য ফ্লাইট সার্জেন্ট মরহুম মোঃ ফজলুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বুধবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাউঞ্জে (২য় তলা), এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কল্পনা রায় নড়াইলের বড়দিয়া ফজিলাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা কল্পনা রায়ের আজ ১৬ জানুয়ারি প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ সকালে বড়দিয়ায় তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।