শোক সংবাদ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:০৪
খন্দকার জাহিদুর রহমান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের মামা প্রবীণ শিক্ষক খন্দকার জাহিদুর রহমান (আসহাব স্যার) (৯৪) গত সোমবার বরগুনা জেলার বামনা উপজেলা সদরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ পুত্র, ৪ কন্যা রেখে গেছেন। খন্দকার বাড়ীর মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আলহাজ্ব রহিমা কবির ঢাকার ১১৩/২ ঝিগাতলাস্থ বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোঃ হুমায়ূন কবিরের স্ত্রী আলহাজ্ব রহিমা কবির সম্প্রতি হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি তিন ছেলে, তিন মেয়ে ও নাতি, নাতনি রেখে গেছেন। আগামী ১৮ জানুয়ারি রোজ শুক্রবার দাউদকান্দি মোল্লাকান্দি মিয়া বাড়িতে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজিমুন্নেসা ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাংস্কৃতিক সম্পাদক মেহ্দী আজাদ মাসুমের মাতা অজিমুন্নেসা (৭১) মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। পিরোজপুরের জিয়ানগর উপজেলার নলবুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে। মাহামুদ মিঞা পিরোজপুরের কাউখালী উপজেলার শিক্ষক এসকে এম রসুল ওরফে মাহামুদ মিঞা (৫৫) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি ১ ছেলে রেখে গেছেন। রোকেয়া বেগম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সাইর রহমান তালুকদারের স্ত্রী রোকেয়া বেগম (৯০) সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৪ পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন। শেফিনা বেগম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শেফিনা বেগম সোমবার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকায় প্রশিক্ষণরত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি বিসিএস ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগদান করেন। তিনি স্বামী উপ-সচিব মোঃ এনামুল কবির এবং দুই পুত্র রেখে গেছেন।