ব্রিটিশ হাইকমিশনের ঢাকা ও সিলেট কেন্দ্রে প্রতি শনিবার ভিসা আবেদনপত্র জমা দেয়া যাবে। আগামী ১৯ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে। ইউকে বর্ডার এজেন্সি ও ভিএফএস গ্লোবাল যৌথভাবে ব্রিটিশ ভিসা আবেদনপত্র গ্রহণ ও প্রক্রিয়াকরণ করছে। প্রতি শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘প্রাইম টাইম’-এ আবেদনপত্র জমা দেয়া যাবে। তবে যারা এ সুযোগ নিবেন তাদের আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
