মাজেদা বেগমের আজ ২৬তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২৬
দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মাজেদা বেগমের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জানুয়ারি বুধবার। সর্বজন শ্রদ্ধেয় এই মহীয়সী নারীকে ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য আজ স্মরণ করবেন সশ্রদ্ধচিত্তে। মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে: মরহুমার আজিমপুরস্থ মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৬টায় কোরআনখানি ও সকাল সাড়ে ৯টায় মিলাদ মাহফিল, কাজলারপাড়ে ইত্তেফাকের মুদ্রণালয়ে সকাল হতে কোরআনখানি ও বাদ জোহর মিলাদ মাহফিল, মরহুমার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মইনুল হোসেনের বারিধারাস্থ বাসভবনে কাঙ্গালীভোজ, কনিষ্ঠ পুত্র আনোয়ার হোসেনের ধানমন্ডিস্থ বাসভবনে কোরআনখানি ও কাঙ্গালীভোজ, জ্যেষ্ঠ কন্যা আখতারুন্নাহার বেবীর বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিল এবং কনিষ্ঠ কন্যা সুলতানা হোসেন রুবীর বাসভবন সংলগ্ন লালমাটিয়া ‘বি’ ব্লক সংলগ্ন বিবি মসজিদে বাদ মাগরিব মিলাদ মাহফিল।