তদন্ত কার্যক্রম নিয়ে বিশ্বব্যাংক প্যানেল উদ্বিগ্ন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:২৭
বিশ্বব্যাংকের নিয়োগ করা আন্তর্জাতিক পর্যবেক্ষক প্যানেল পদ্মা সেতু দুর্নীতি তদন্তের সুযোগ কতটা আছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার রাতে প্যানেলের চেয়ারম্যান লুইস ম্যারোনো ওকোম্পো এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে থাকা তথ্য-প্রমাণের আলোকে প্রস্তুত এজাহার পর্যালোচনার পর এই তদন্ত পরিচালনার সুযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন। পূর্ণাঙ্গ ও পক্ষপাতহীনভাবে তদন্ত কার্যক্রম চলছে কিনা - সে সম্পর্কে মূল্যায়ন করার জন্যে আমরা দুদকের কাছে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। আমাদের মুল্যায়ন কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার জন্যে আমরা দুদকের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছি। বিবৃতিটি বিশ্বব্যাংক ঢাকা অফিস মিডিয়ায় পাঠানো হয়।