অনেক মন্ত্রী লাল পাসপোর্ট পাল্টে ফেলেছেন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:৩০
বিএনপির কেন্দ ীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান বলেছেন, চট্টগ্রামে এই বিশাল মানবপ্রাচীর প্রমাণ করেছে সরকার বিরোধী এই আন্দোলনে শুধু জোটের নেতাকর্মীরা নয়, সাধারণ জনগণও অংশগ্রহণ করেছে। অনেক মন্ত্রী লাল পাসপোর্ট পাল্টে ফেলেছেন, যেন সহজে বিদেশে পালিয়ে যেতে পারেন। কিন্তু ঐদিন বিমানবন্দর ঘেরাও থাকবে, তারা পালাতে পারবেন না। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকার ঋণ জনগণের কাঁধে দিয়ে তাদেরকে দেশ ত্যাগ করতে দেয়া হবে না। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে প্রতিদিন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বিএনপি’র উদ্যোগে মানবপ্রাচীর চলাকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, গ্রামে-গঞ্জে, পথে-প্রান্তরে আজ সাধারণ মানুষ এই সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। কারণ দেশের জনগণ আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা দেখে আতঙ্কিত। আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা হচ্ছে গুম, খুন, অপহরণ আর ধর্ষণ। দিনে-দুপুরে ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিেক হত্যা করে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। দিন বদলের শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ঠিকই দিন পাল্টিয়েছে। তবে দিনের বদলে এখন দেশে অমানিশার কালো রাত্রি নেমে এসেছে। শীর্ষ সন্ত্রাসী বিকাশ মুক্তি পায়, আর প্রধান বিরোধী দলের মহাসচিব জেলে থাকেন। তিনি আরো বলেন, ৪০ বছরের ইতিহাসে আওয়ামী লীগ এবার ২০ জন খুন আর ফাঁসির আসামিকে মুক্তি দিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা। তিনি আরো বলেন, ইতিহাস কথা বলে। কোন অপশক্তি জনগণের সামনে টিকে থাকতে পারে না। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।