বিরোধী দল গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে :কামরুল

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:৩০
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিরোধী দল গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে। তাদের আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির ষড়যন্ত্র যাতে সফল না হয় সে ব্যাপারে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সজাগ থাকতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বিশ্বের মানবাধিকার নেতা ড. মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিদ আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, লুথার কিং সারাজীবন বর্ণবাদ ও মানবতার জন্য কাজ করে গেছেন। কবি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সাজোয়ার হোসেন, খন্দকার তারেক রহমান, এম এ জলিল প্রমুখ।