ডেল ইন্সপায়রন এন৩৫২০

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:০৬
ডেল ব্র্যান্ডের তৃতীয় প্রজন্মের নোটবুক ডেল ইন্সপায়রন এন৩৫২০ দেশের বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। কর্পোরেট এক্সিকিউটিভদের জন্য তৈরি এই নোটবুকে রয়েছে ১৫.৬” প্রশস্ত পর্দা, ইন্টেল কোরআই থ্রি প্রসেসর (২.৪ গিগাহার্জ গতি), ৪জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক, এইচডি ৪০০০ গ্রাফিক্স, এইচডিএমআই পোর্ট, ব্লুটুথ প্রভৃতি। ফলে দৈনন্দিন কাজের পাশাপাশি মাল্টিমিডিয়া উপভোগের জন্যও আদর্শ এই নোটবুক। মূল্য ৪৬,৭৫০ টাকা। ফোন :০১৭১৩৩৬৫২২৩।