রাজশাহী ‘বিসিএস ডিজিটাল এক্সপো’তে গ্লোবাল ব্র্যান্ড

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:০৬
রাজশাহীর জেলা জিমনেশিয়াম হলে আজ থেকে শুরু হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৩’। এই প্রদর্শনীতে আসুস, এলজি এবং এফোরটেক ব্র্যান্ডের পণ্যসামগ্রী নিয়ে অংশগ্রহণ করছে গ্লোবাল ব্র্যান্ড। আসুস, এলজি এবং এফোরটেক এই মেলার প্লাটিনাম স্পন্সর। মেলায় রয়েছে এসব পণ্যের আলাদা আলাদা প্যাভিলিয়ন। আসুস প্যাভিলিয়নে থাকবে ই পিসি নেটবুক, ই প্যাড ট্যাবলেট পিসি এবং বিভিন্ন মডেলের ল্যাপটপ। এলজি প্যাভিলিয়নে থাকবে ১৫.৬” থেকে শুরু করে ২১.৫” পর্দার বিভিন্ন মডেলের মনিটর। এ ছাড়া এফোরটেকের প্যাভিলিয়নে মাউস-কিবোর্ড, হেডফোন, স্পিকার, ওয়েবক্যাম থাকছে। মেলায় প্রতিটি ল্যাপটপের সাথে উপহার হিসেবে থাকছে জ্যাকেট, ল্যাপটপ পরিস্কার সামগ্রী, এলজি মনিটরের সাথে থাকছে টি-শার্ট এবং প্রতিটি এফোরটেক পণ্য সামগ্রীতে ১০% মূল্যহ্রাস। মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।