দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ১৯:০৮
আজ ৪ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৪ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৩৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি। আপনার শুভসংখ্যা ৮। শুভবার: শনিবার। শুভরত্ন: নীলা। প্রকৃতিগতভাবে আপনি:উচ্চাভিলাষী, ধৈর্যশীল ও অধ্যবসায়ী, আপনার ইচ্ছাশক্তি অদম্য। চিন্তার গভীরতার সাথে সাথে আপনার আছে চমত্কার যুক্তি দেয়ার ক্ষমতা। তর্ক ও যুক্তিতে আপনার বাধা আসবে অনেক। কোনকিছুই সহজে হতে চাবে না। অন্যের সাহায্য কম পাবেন। নিজের শক্তির ওপর নির্ভর করতে হবে। আর আপনার দৃঢ়তার সামনে কোন বাধাই টিকতে পারবে না । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, চিত্রপরিচালক কামাল আমরোহী, বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাংকলিন, ঔপন্যাসিক চালর্স ব্রাউন্ড, গায়িকা ফাতেমা-তুজ-জোহরা । মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল নাও হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সামাজিক ও রাজনৈতিক কাজকর্মে ব্যস্ত থাকতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ ব্যবসা-বাণিজ্যে অধিকতর মনযোগ দেয়ার চেষ্টা করুন। সামান্য গাফিলতির জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে। পার্টনারশীপ ব্যবসা খুব একটা ভালো যাবে না। পার্টনারের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। সরকারি কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ দিনটি মোটামুটি শুভ-সম্ভাবনাময়। নতুন পরিচয় কাজে লাগতে পারে। শিক্ষা ও গবেষণার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাবে। গবেষণায় সাফল্য আসতে পারে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ নতুন পরিচয় কাজে লাগাতে পারলে সুফল পাবেন। পুরনো কোন সমস্যার সমাধান হতে পারে। শরীর-স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। অহেতুক কোন ঝুঁকি নেবেন না। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ অবিবাহিতদের বিয়ের যোগ আছে। অথবা বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। সন্তানের কোন সমস্যায় উদ্বিগ্ন হতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। আজ কাউকে কোন প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কর্মোন্নতিতে বাধার সৃষ্টি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। আজ কোন সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সিদ্ধান্তহীনতায় না ভোগলেই ভালো করবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পারেন। অথবা কোন সাংগঠনিক কাজের দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। একাধিক সূত্র থেকে অর্থাগম হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ প্রণয় সংক্রান্ত বিষয়াদির জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। প্রণয় পরিণতি পেতে পারেন। কর্মক্ষেত্রে কোন ঝামেলার সৃষ্টি হতে পারে। ফলে বিব্রত বোধ করবেন। চলাফেরায় সতর্ক থাকুন। কোন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মস্থলে পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কাজকর্মে অগ্রগতি হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। আজ কোন ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আপনজনরাই সাংসারিক অশান্তি সৃষ্টি করতে পারে। সুতরাং সতর্ক থাকার চেষ্টা করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। পিতার সাথে মতানৈক্য এড়িয়ে চলার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ কোন কাজে হাত না দেয়াই ভালো। আজ সবার সাথে মানিয়ে চলতে পারলে ভালো করবেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা কাজে লাগাবার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ অর্থকরী ব্যাপারে নতুন কোন পরিকল্পনা হাতে নিতে পারেন। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। অহেতুক বিবাদে জড়াবেন না। বাড়িতে কারো বিয়ের আলোচনা হতে পারে। কোন ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।