শেয়ারবাজারের সূচক বেড়েছে

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:২৬
গতকাল দেশের শেয়ারবাজারের সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। দিনশেষে লেনদেন ১৩৪ কোটি টাকা হলেও দিনের প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছিল মাত্র ৩০ কোটি টাকা। পরে লেনদেন বেড়ে যায়। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয় ১৩৪ কোটি ২০ লাখ ৮৫ হাজার ৬৫৭ টাকা। যা আগের দিনের চেয়ে ২৯ কোটি ৮৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের। ডিএসই’তে গতকাল ২৬৬টি কোমপানির ৪ কোটি ৪ লাখ ৫৪ হাজার ৫৪৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, বেক্সিমকো, জেনারেশন নেক্সট, বিএসসিসিএল, প্রাইম ব্যাংক, এনবিএল, এনভয় টেক্সটাইল ও সামিট পাওয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো এসিআই ফরমুলেশন, বিএটিবিসি, অরিয়ন ইনফিউশন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এনএইচএফআইএল, ম্যারিকো ইন্ডাস্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মডার্ন ডাইয়িং, ৪র্থ আইসিসি ও রেনউইক যজ্ঞেশ্বর। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো রহিম টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, এএমসিএল (প্রাণ) আইসিবি ইসলামিক, ১ম বিএসআরএস, এনএলআই ১ম মিউচুয়াল ফান্ড, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, আমরা টেকনোলজি ও জেনারেশন নেক্সট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৬১১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ১৩ পয়েন্ট কমে ১০ হাজার ৮৫৬ পয়েন্টে নেমে এসেছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৪০৮ টাকা। লেনদেনকৃত ১৬৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত ছিল ৩২টি শেয়ারের দাম।